সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন সাংবাদিক দম্পতি শান্তা-মেহেদী

সারাদিন ডেস্ক::সাংবাদিকতা-প্রশিক্ষণ ও সংগঠনে বিশেষ অবদানের জন্য এডুকেশন ওয়াচ প্রশিক্ষক সম্মননা পেয়েছেন সাংবাদিক দম্পতি শান্তা ফারজানা ও মোমিন মেহেদী। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ আয়োজনে বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব নওয়াজিশ আলী খান এ দম্পতিকে সম্মননা প্রদান করেন। এসময় এডুকেশন ওয়াচ সম্পাদক খলিলুর রহমান, শিক্ষাবিদ অগাস্টিন ক্রুজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আনোয়ার হাসান কাজল ও ভূঁইয়া একাডেমির রেজিষ্ট্রার আবু তসলিম উপস্থিত ছিলেন। এর আগে ভূঁইয়া একাডেমিতে সাবেক মন্ত্রী ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়ার আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ক্যাম্পাসে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। ‘আমি যা দেখি, তুমি কি তা দেখো’ শীর্ষক কর্মশালায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর সহ নবীন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মোমিন মেহেদী ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে লেখালেখির মধ্য দিয়ে গণমাধ্যমের সাথে যুক্ত হন। এরপর তিনি দৈনিক আজকের কাগজ-এর বরিশাল অফিস, ঢাকায় দৈনিক যুগান্তর, খবরপত্র, সমকাল সহ বিভিন্ন কাগজে যুক্ত হন। বর্তমানে নিয়মিত কলাম লিখছেন বিভিন্ন বাংলা ও ইংরেজী দৈনিক পত্রিকায়। তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে এবং পৈত্রিক নিবাস বরিশাল-এর মেহেন্দীগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক(২০০৫-০৬) এবং সভাপতি(২০০৭-০৯) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অর্গানাইজেশন(আইজেও)’র বাংলাদেশ কান্ট্রি কনভেনর মেহেদী প্রতিষ্ঠা করেছেন প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা, সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড, সংবাদকর্মীদের অধিকার রক্ষার সংগঠন অনলাইন প্রেস ইউনিটি সহ অর্ধশত সংগঠন। তিনি মেহেন্দীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি।
অন্যদিকে শান্তা ফারজানা ২০০৭ সালে দৈনিক প্রথম আলোতে লেখালেখির মধ্যদিয়ে যুক্ত হন গণমাধ্যমের সাথে। পড়ালেখা করছেন লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটিতে। বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক শান্তা ফারজানা অনলাইন প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাাদেশ নারী সাংবাদিক সমিতির সদস্য।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন সাংবাদিক দম্পতি শান্তা-মেহেদী

আপডেট টাইম ১২:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০