সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

জনগণের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে -ঠাকুরগায়ে মেজর জেনারেল নজরুল ইসলাম

আজম রেহমান,ঠাকুরগাঁও :: জনগণের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানিয়েছেন রংপুর এলাকার সেনাবাহিনীর অধিনায়ক ও ৬৬তম পদাতিক বিভাগের মেজর জেনারেল নজরুল ইসলাম (জিওসি)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় করোনাভাইরাসের সচেতনতামূলক প্রচারণাই এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপারগণ এই ভাইরাসের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে। আমাদের কাজ তাদের এই পদক্ষেপগুলোকে আরও বেগবান করা। সেই লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
জনগণকে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সেনাবাহিনী প্রতিটি সময় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। সেই সাথে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
করোনাভাইরাস এখনো তেমন আতঙ্কিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য করে মেজর জেনারেল বলেন, বাংলাদেশ সরকার যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। যেভাবে নিয়ম মেনে চলতে বলা হয়েছে সেগুলো যদি সকলেই মেনে চলে তাহলে আমি মনে করি আগামী দিনগুলোতে আমরা অনেক সুন্দরভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো।
এসয়য় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান, লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার, মেজর ফাহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জনগণের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে -ঠাকুরগায়ে মেজর জেনারেল নজরুল ইসলাম

আপডেট টাইম ০৬:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০