সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনা রোগী না দেখায় ঢাকার ৬ চিকিৎসক সাময়িক বরখাস্ত

সারাদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্তদের সেবার জন্য সরকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্ধারণ করেছে। তবে ৬ জন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই আদেশ প্রদান করেন। গত বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রদান করা রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত চিকিৎসকরা হলেন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমীন হোসেন এবং আরপি ডা. মুহাম্মদ ফজলুল হক।

এদের মধ্যে ডা. শারমিন এবং ডা. ফজলুল জানিয়েছিলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগী দেখতে তারা ইচ্ছুক নয়। এছাড়া অন্যরা গত দেড় থেকে ২ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।

বরখাস্তের এক আদেশে বলা হয়, কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হল।

অপর এক আদেশে বলা হয়, রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হল।

আদেশে আরও বলা হয়, এই আদেশে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এবং এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনা রোগী না দেখায় ঢাকার ৬ চিকিৎসক সাময়িক বরখাস্ত

আপডেট টাইম ১০:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০