সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁওয়ে এক ইভটিজারের তিন মাসের জেল

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা পরিস্থিতির মধ্যেও মাঝ বয়সী এক নারীকে ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। এ ঘটনায় আলতাফুর রহমান (২৫) নামে এক ইভটিজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
দন্ডপ্রাপ্ত যুবক ঠাকুরগাঁও পৌরসভাধীন গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার মো: হাসান আলীর ছেলে এবং সে পেশায় রডমিস্ত্রি।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে মুন্সিরহাট এলাকার এক মাঝ বয়সী নারীকে অসৎ উদ্দেশ্যে উত্যক্ত করছিলো রডমিস্ত্রি আলতাফুর। এসময় ওই মহিলার আর্তচিৎকারে এলাকাবাসি জড়ো হয়ে উত্যক্তকারি যুবককে বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে তিনি পুলিশ পাঠিয়ে উত্যক্তকারি যুবককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ইভটিজিংয়ের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর থানার এএসআই আবুল কালাম, পেশকার বজলুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে এক ইভটিজারের তিন মাসের জেল

আপডেট টাইম ০২:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০