সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ইউএনও’র উপর হামলা: আওয়ামী লীগ সভাপতি আটক

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপরে হামলার ঘটনায় এবার জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মইনুল ইসলাম মাষ্টার (৩৮) কে আটক করেছে (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মইনুল ইসলাম মাষ্টারের আটকের কথা পরিবার স্বীকার করলেও ডিবি পুলিশ স্বীকার করেনি।

পরিবারের দাবি, গত মঙ্গলবার বিকেলে তাকে উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে তুলে নেয় ডিবি পুলিশের সদস্যরা। তবে পুলিশ সদস্যরা মইনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে এমন কথা বলতে অস্বীকার করলেও তার পরিবার জানায়, দুপুরেও বাড়ি ফিরেনি মইনুল ইসলাম।

মইনুলের ছোট ভাই মো. মুকুল জানান, গত মঙ্গলবার দুপুরে স্থানীয় ডুগডুগি বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয় মইনুল। তারপর অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরেনি। মইনুল তার মুঠোফোনটিও বাড়িতে রেখে বের হয়েছিলো। পরে তারা জানতে পারে ডিবি পুলিশ তাকে তুলে নিয়েছে। মুকুল জানায়, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা ফোন ধরেননি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ইউএনও’র উপর হামলা: আওয়ামী লীগ সভাপতি আটক

আপডেট টাইম ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০