সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

নিজস্ব প্রতিবেদক::এবারই প্রথম তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদে রুয়েট, চুয়েট ও কুয়েট সমন্বিত এ ভর্তি পরীক্ষার আয়োজন করছে। আগামী শনিবার (২৪ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন শুরু হবে এসব বিশ্ববিদ্যালয়ে। তবে এ তিন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্য কত তা নিয়ে শিক্ষার্থীদের মনে রয়েছে নানা প্রশ্ন।

বিশ্ববিদ্যালয়গুলোর দেওয়া তথ্য মতে, তিন বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর মধ্যে চুয়েটে সংরক্ষিত ১১টি আসনসহ মোট ৯০১টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন, কুয়েটে সংরক্ষিত ৫টি আসনসহ ১ হাজার ৬৫ এবং রুয়েটে সংরক্ষিত ৫টিসহ ১ হাজার ২৩৫টি আসন রয়েছে। মেধা তালিকায় চুয়েটে ৮৯০টি, কুয়েটে ১ হাজার ৬০টি এবং ১ হাজার ২৩৫টি আসন থাকছে।

ভর্তি আবেদন প্রক্রিয়া ও খরচ সম্পর্কে জানা যায়, আবেদনকারীদের ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে ৯০০ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। আর ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

উল্লেখ্যে, আগামী ৮ মে অনলাইনে আবেদন শেষ হওয়ার পর ২ জুন ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের নাম ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ জুন ‘ক’ ও ‘খ’ গ্রুপে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

আপডেট টাইম ০৫:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১