সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

বিধিনিষেধ বাড়ল ২৩ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:: করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধিনিষেধ চলবে ১৭ মে থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত। এর আগে গতকাল শনিবার বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

চলমান বিধিনিষেধের বর্ধিত মেয়াদেও জেলার মধ্যে বাস চলবে। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। আর আগের মতো বন্ধ থাকবে ট্রেন এবং লঞ্চ।

আগের মতো স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকান সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানাও। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কিন্তু সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন হবে।

প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের সাথে নতুন দুটি শর্ত যুক্ত করা হয়েছে।

সরকারি রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সকল দপ্তর বা সংস্থাগুলো সরকারি জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে এবং খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁগুলো কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করতে পারবে।

এর আগে, শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমনভাবে আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানোর পক্ষে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনা সংক্রমণ রোধে সারাদেশে গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন শুরু হয়। এরপর দুইদিন বিরতির পর আবার গত ১৪ এপ্রিল থেকে ৮ দিনের কঠোর লকডাউন ঘোষণা দেয় সরকার। সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। সেটা আবার বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। পরে আবারও লকডাউন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

বিধিনিষেধ বাড়ল ২৩ মে পর্যন্ত

আপডেট টাইম ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১