ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

সিসিটিভি’র কল্যানে পীরগঞ্জ শহরের চাঞ্চল্যকর চুরির ঘটনায় ২ চোর আটক

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: পীরগঞ্জ শহরের পূর্বচৌরাস্তা মোরের ৪ টি দোকানে চালার টিন কেটে চাঞ্চল্যকর চুরির ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। সিসি টিভি ফুটেজের সূত্র ধরে পেশাদার ২ চোর কে আটক করে ২৯ ডিসেম্বর ঠাকারগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা চোরের দল শহরের থ্রি-ষ্টার মেশিনারিজ, সাইমুন ট্রেডার্স, খাদিজা ট্রেডার্স ও সূর্য ট্রেডার্স নামীয় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে দোকানের মালামাল তছনছ ও নগদ ৬ লক্ষাধিক টাকা চুরি করে চোরেরা। এ ঘটনায় থ্রি-ষ্টার মেশিনারিজ ও সাইমুন ট্রেডার্সের মালিক আলহাজ্ব খলিফর রহমানের ছেলে মামুনুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করলে, থানার এসআই মো. গাবুর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের পূর্ব চৌরাস্তা এলাকায় থানার সিসিটিভি ও দোকানের ভিতরের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কুখ্যাত চোর রঘুনাথপুর গ্রামের মহসিন আলী ডিঙ্গা(৩২)-পিতা মৃত তোজাম্মেল হক, মুন্সিপাড়ার মামুন ছোটকা(২৮)-পিতা মজিবর রহমান কে আটক করে তাদেরকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় আটক ২ জন ছাড়া তাদের সহযোগী বাপ্পি(২৮) পিতা মানিক মিয়াকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২১, ধারা ৪৫৭/৪৬১/৩৮০ দ:বি:। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী বাপ্পি পালিয়ে আত্নরক্ষা করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, চুরি সহ সামাজিক অপরাধ অপকর্ম রোধ করতেই কিছুদিন আগে থানা শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে, ফলে অপরাধ অনেকটা কমে গেছে এবং অপরাধীদের সনাক্ত করা এখন সামান্য সময়ের ব্যাপার হয়ে দ্বাড়িয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

সিসিটিভি’র কল্যানে পীরগঞ্জ শহরের চাঞ্চল্যকর চুরির ঘটনায় ২ চোর আটক

আপডেট টাইম ১১:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১