সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান আগুনে ঘি ঢাকার মতো হতে পারে: চীন

ডেস্ক :
রাশিয়ার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিলে তা আগুনে ঘি ঢালার মতো হতে পারে এবং চীন এমন পদক্ষেপের পক্ষে নয় বলে জানিয়েছে চীন। চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকট শুধু সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে এবং চীন এমন বিষয়ের পক্ষে রয়েছে।

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি তাকে এ কথা জানান। দুই সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় ফোনালাপ। খবর গ্লোবাল টাইমস ও বিবিসির।

ফোনালাপে ব্লিংকেন রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে যুক্তরাষ্টের অবস্থান জানান। এ সময় ওয়াং বলেন, চীন চায় না রাশিয়া-ইউক্রেন সংকট আর দীর্ঘস্থায়ী হোক।

ওয়াং বলেন, ইউক্রেন ইস্যুটি একটি জটিল বিষয়, যার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং সব পক্ষের স্বার্থ ঘনিষ্ঠভাবে জড়িত। চীন বিশ্বাস করে যে, ইউক্রেন সংকট জাতিসংঘের সনদের উদ্দেশ্য এবং নীতি অনুসারে সমাধান করা উচিত এবং এই সংকট আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত।

ওয়াং বলেন, চীন আশা করে যত তাড়াতাড়ি সম্ভব ক্রসফায়ার বন্ধ করা এবং স্থলভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেলে বড় আকারের মানবিক সংকট রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে না। কারণ আমরা মনে করি এটি শুধু রাশিয়াকে আরও উষকে দেবে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। চীন একটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের পক্ষে রয়েছে।

তিনি বলেন, যদিও বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে, যা আলোচনার মাধ্যমে সমাধান কঠিন, তবুও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বিপক্ষীয় আলোচনায় সহযোগিতা করা এবং সমর্থন করা যতক্ষণ না তাদের আলোচনা ফলপ্রসূ হয়, এবং শান্তিতে সম্মত হয়।

ওয়াং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ন্যাটোর ক্রমাগত সম্প্রসারণের ফলে রাশিয়ার নিরাপত্তায় যে নেতিবাচক প্রভাব পড়েছে তা সমাধানে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে ন্যায্য আলোচনা করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান আগুনে ঘি ঢাকার মতো হতে পারে: চীন

আপডেট টাইম ০২:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২