ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

ইডেনের দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ছাত্রলীগ নেত্রী রিভা

ডেস্ক:: রাজধানীর ইডেন কলেজে দুই ছাত্রীকে ফের নির্যাতনের অভিযোগ উঠেছে ওই কলেজের ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। নির্যাতনের অডিও ফাঁস হওয়ার পর ক্ষুব্ধ হয়ে দুই ছাত্রীকে নিজের রুমে ডেকে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে নির্যাতন করেন রিভা। এছাড়া ভুক্তভোগী ওই দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেন তিনি। বেলা ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ছাত্রীকে হলের একটি কক্ষে আটকে রাখেন ওই ছাত্রলীগ নেত্রী। পরে কলেজ অধ্যক্ষ ও হলের প্রাধ্যক্ষ গিয়ে তাদের উদ্ধার করেন। ভুক্তভোগী ওই ছাত্রী নির্যাতনের বর্ণনা দিয়ে একটি অডিও ক্লিপ গণমাধ্যমের কাছে পাঠান।

নির্যাতনের বর্ণনা দিয়ে তারা বলেন, ‘আমাকে সে (রিভা) অনেক হুমকি দিচ্ছে, অনেক গালাগালি করছে যাতে এটা (ছাত্রীদের হুমকি দেওয়া রিভার রেকর্ড) কে করাইছে আমি যেন বলি। আসলে আমি বাধ্য হয়েই রেকর্ডটি করেছিলাম। কারণ প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার জন্য উনি অনেক কথা বলত। অসুস্থ থাকলেও প্রোগ্রামে যেতে বলত। আমাকে রিভা হুমকি দিয়েছে যে, তুই কীভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হোস আমি দেখব।

তারা বলেন, নির্যাতন করে আমাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়। তখন মিথ্যা স্বীকারোক্তির একটি লিখিত কাগজ পড়তে বলেন রিভা। তিনি সেটি রেকর্ড করেন। পরে হলের প্রাধ্যক্ষ নারগিস রুমা তাদেরকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী রিভাকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে ফাঁস হওয়া অডিওতে দুই ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগালের ঘটনায় ক্ষমা চেয়েছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। গত ১৯ আগস্ট রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চান তিনি।
ফেসবুকে তিনি লিখেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না, তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী। নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকের মাধ্যমে ক্ষমা চাওয়ার পরও পুনরায় দুই ছাত্রীকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে রিভার বিরুদ্ধে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

ইডেনের দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ছাত্রলীগ নেত্রী রিভা

আপডেট টাইম ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২