সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

নারী সহকর্মীকে উত্ত্যক্ত করায় চররাজিবপুরের ইউএনওকে তিরস্কার

স্টাফ রিপোর্টার:: নারী সহকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি পাওয়া ইউএনও অমিত চক্রবর্তী বর্তমানে কুড়িগ্রাম জেলার চররাজিবপুরে ইউএনও’র দায়িত্বে আছেন। নীলফামারীর কিশোরগঞ্জে ইউএনও থাকার সময় তিনি সহকারী কমিশনার সানজিদা রহমানকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ আসে। বিভাগীয় মামলার পর তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় সম্প্রতি এই কর্মকর্তাকে লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অমিত চক্রবর্তী ২০২১ সালের ২৫শে জুলাই থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইউএনও থাকাকালে তার অধীন কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমানের সঙ্গে অশোভন আচরণ করেন। অভিযোগ ওঠে, তিনি ওই নারী কর্মকর্তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে অশোভন কথোপকথন, তার স্বামী যেন বদলি হয়ে নীলফামারী জেলায় না আসেন সে বিষয়ে চাপ প্রয়োগসহ তার বাচ্চা যেন রংপুরে থাকে এবং তিনি কর্ম এলাকায় (স্টেশনে) থেকে যেন চাকরি করেন- এসব বিষয়েও চাপ প্রয়োগ করেন। এ ছাড়া অভিযোগ ওঠে তিনি ওই নারী সহকর্মীর অনিচ্ছা সত্ত্বেও তাকে বডি স্প্রে কিনে দেয়া, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা, ফোন দিয়ে ভারসাম্যহীন ও অসঙ্গতিপূর্ণ কথা বলা, রাত ৮টা থেকে ৯টার সময় অফিসে কোনো কাজ না থাকলেও অফিসে বসিয়ে রাখা, মাস্ক পরে তার সামনে বসতে নিষেধ করা, বন্ধের দিনে ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে চাপ প্রয়োগ করার মতো শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। একজন নারী সহকর্মীর সঙ্গে খুবই অশোভন আচরণ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কৈফিয়ত তলব করা হয়। একইসঙ্গে তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা, তাও জানতে চাওয়া হয়। পরে এ বিষয়ে তদন্তও করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কর্মকর্তা দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, অভিযোগগুলোর মধ্যে ফেসবুক মেসেঞ্জারে অশোভনীয় কথোপকথন বা চ্যাটিং করা এবং ওই নারী কর্মকর্তার অনিচ্ছা সত্ত্বেও নারী সহকর্মীকে বডি স্প্রে কিনে দেয়ার মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ সংঘটনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের পর্যায়ভুক্ত’ শাস্তিযোগ্য অপরাধ। এজন্য অভিযোগের মাত্রা ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় অমিত চক্রবর্তীকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেয়া হলো।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নারী সহকর্মীকে উত্ত্যক্ত করায় চররাজিবপুরের ইউএনওকে তিরস্কার

আপডেট টাইম ০২:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২