সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকায় মার্কিন মন্ত্রী: সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলমের সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। শুক্রবার ঢাকায় শুরু হওয়া দু’দিনব্যাপী ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে আফরিন আক্তারের এই সফর হলেও সরকারের প্রতিনিধি এবং নাগরিক সমাজের লোকজনের সাথে তিনি আলাপ-আলোচনা করছেন। তারই অংশ হিসেবে শুক্রবার তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে নাগরিক সমাজের মুখ থেকে শুনেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঢাকাস্থ মার্কিন দূতাবাস লিখেছেঃ ডিএএস আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর আমেরিকার ডিজি খন্দকার মাসুদুল আলমের সাথে মধ্যাহ্নভোজে (পারস্পরিক) সহযোগিতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। পৃথকভাবে তিনি বাংলাদেশের রাজনৈতিক (পরিস্থিতি) এবং গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে নাগরিক সমাজের বক্তব্য শোনার সুযোগ পেয়েছেন।

ওদিকে, ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজ থেকে এক পোস্টে মার্কিন দূতাবাস এ সংক্রান্ত খবর দিয়ে লিখেছেঃ যুক্তরাষ্ট্র নাগরিক সমাজ এবং মিডিয়ার উপর বিধিনিষেধ বিষয়ে নাগরিক সমাজের উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং বাংলাদেশি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ঠিক ছয় মাস আগে গত নভেম্বর মাসে মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতিতে বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন। ওই আলোচনায় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছিল। সোয়া এক ঘন্টা দীর্ঘ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের মন্ত্রী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে সে সম্পর্কে তাদের মনোভাব জানতে চেয়েছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ঢাকায় মার্কিন মন্ত্রী: সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা

আপডেট টাইম ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩