ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

ভিসা পলিসি দেখে বিএনপি’র ঘুম হারাম

স্টাফ রিপোর্টার:: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জয়ী করতে যায়নি।

নির্বাচন নিয়ে বিএনপি’র মিথ্যাচার প্রমাণিত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, গাজীপুরের মতো আরও চার সিটিসহ আগামী জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। শেখ হাসিনাকে হত্যার হুমকি- এটা স্লিপ অব টাং নয়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগের লাখ লাখ ভোট বেড়ে গেছে। আর বিএনপি’র ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার উন্নয়ন, আমাদের ভালো আচরণ- এই দুই নিয়ে আমাদের আগামী নির্বাচন। মার্কিন ভিসা নীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আমরা বাধা দিবো কেন? আমাদের দেখা দরকার কারা নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নির্বাচন চায় না। তত্ত্বাবধায়ক চায়। তত্ত্বাবধায়ক হবে না। কোনো বিদেশি বন্ধু একবারও কাউকে বলেনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে এ ভিসা নীতি কার্যকর হয় কিনা সেটা দেখার বিষয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে ভিসা পলিসি। এ ভিসা পলিসি দেখে বিএনপি’র ঘুম হারাম। ফখরুলের মুখ শুকিয়ে গেছে। দণ্ডিত তারেক রহমান প্রতিনিয়ত অনলাইনে বক্তব্য দিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  দণ্ডিত ব্যক্তি কি করে প্রতিদিন রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে? আদালতের আদেশ কেন মানছে না তারেক? মনের মতো না হলে তারা আদালত আইন মানে না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, দপ্তর সম্পাদক মো. রিয়াজউদ্দিন রিয়াজসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

ভিসা পলিসি দেখে বিএনপি’র ঘুম হারাম

আপডেট টাইম ১২:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩