সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সমাবেশ স্থগিত করে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন:: পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পুলিশ অনুমতি না দেওয়ায় সংঘাত এড়াতে আজকের কর্মসূচি স্থগিত করেছে জামায়াত। মঙ্গলবার বেলা ১১টার দিকে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি নিয়ে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে আমাদের।

সম্মেলনে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, তিন দাবিসহ সমাবেশে প্রশাসনের সহযোগিতা না করার প্রতিবাদে আগামী ৪ আগষ্ট বায়তুল মোকাররমের উত্তর গেটে আবারও সমাবেশের ঘোষণা দিচ্ছে জামায়াত।

এর আগের ঘোষণায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াত। গত ২৮ জুলাই সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলা সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি পালন করে দলটি।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, অতীতের মতো আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়ানোর লক্ষে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। এ দিন সরকারি ছুটি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।

পুলিশ প্রশাসনকে সংবিধান ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দল বিশেষ নয়, দেশের পক্ষে, জনগনের পক্ষে ভূমিকা পালন করবেন।‌ সেই সঙ্গে প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনো দল চিরদিন ক্ষমতায় থাকবে না। তাই কোনো দল বিশেষের নয়, দেশ ও জনগণের পক্ষে ভূমিকা পালন করার জন্য আপনাদের আবারো আহবান জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই উঠে না। জামায়াতের ওপর এতো অত্যাচার নির্যাতন হয়েছে, সেই দলের সমঝোতার কোনো সুযোগ নেই। সভা সমাবেশ করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। অন্য দলও সমাবেশ করছে, তার মানে তারা কি সরকারের সঙ্গে সমঝোতা করছে? তাহলে জামায়াত সমাবেশ করতে গেলে এ প্রশ্ন আসবে কেন?

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতার কথা নাটক ছাড়া কিছু নয়। জামায়াত সহিংসতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে নাশকতার অপপ্রচার করছে। অতীতে দেখা গেছে এর সঙ্গে তারাই জড়িত। আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

সমাবেশ স্থগিত করে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম ০১:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩