ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

বাংলাদেশে বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সেই সাথে বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের খবর নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানিয়ে বলেছেন, ‘রাজনৈতিক বিক্ষোভ ঘিরে সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং অপরাধীদেরকে জবাবদিহি করতে উৎসাহিত করি।’

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যরা বিক্ষোভকারী ও বিরোধী নেতাদের ওপর নির্মমভাবে হামলা চালায়, যার ফলে শীর্ষ বিরোধী নেতা গয়েশ্বর রায়সহ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়) শতাধিক আহত হন। একে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?’

প্রশ্নের প্রেক্ষিতে ম্যাথু মিলার আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার আহ্বান জানাই। সকল পক্ষকে মৌলিক স্বাধীনতা, আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই। সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকারও আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকলের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে। রাজনৈতিক সহিংসতার পরিবেশে (সুষ্ঠু নির্বাচন) হতে পারে না।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

বাংলাদেশে বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট টাইম ০১:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩