সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

গাজায় যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ চলছে: তুরস্কের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক::তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজায় যুদ্ধ নয়, ইসরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, যুদ্ধেরও কিছু নীতি থাকে। কিন্তু গাজার ক্ষেত্রে তা চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার জবাবে গাজায় অনবরত বোমাবর্ষণ করছে ইসরায়েল। সর্বাত্মক অবরোধ আরোপ করে বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খাবার সরবরাহ। ফলে ভয়ংকর মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি এলাকাটিতে।

বিষয়ে ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, মানুষকে তাদের সবচেয়ে মৌলিক চাহিদা পূরণে বাধা দেওয়া, বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা করা- সংক্ষেপে, লজ্জাজনক প্রত্যেকটি পদ্ধতি ব্যবহার করে একটি সংঘাত পরিচালনা করা- এটি যুদ্ধ নয়, এটি হত্যাযজ্ঞ।

এসময় গাজায় ইসরায়েলের ‘অসমতুল্য’ আক্রমণকে ‘নৈতিকতা বর্জিত’ উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন এরদোয়ান এবং বিশ্বকে ‘অন্ধভাবে’ এক পক্ষ না নেওয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে তুর্কি প্রেসিডেন্ট বরাবরই সোচ্চার ভূমিকা নিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজায় যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ চলছে: তুরস্কের প্রেসিডেন্ট

আপডেট টাইম ১০:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩