সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণা

সারাদিন ডেস্ক:: গণতান্ত্রিক মূল্যবোধে অবক্ষয় ও অনগ্রসরতার পাশাপাশি চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চার দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ বাণিজ্য সুবিধা ও চুক্তি থেকে আফ্রিকার ওই চার দেশকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশগুলো হলো— উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।

সংবাদমাধ্যম টিআরটি আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে আফ্রিকা মহাদেশের এ দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন জোরদার ও সহযোগিতা করতে আফ্রিকার গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (অ্যাগোয়া) করেছিল যুক্তরাষ্ট্র। সেই চুক্তির আওতায় এই চার দেশ যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা পেয়ে আসছিল। এ সুবিধার আওতায় সাব-সাহারা অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে এক হাজার ৮ শতাধিক পণ্য রপ্তানি করতে পারত।

জো বাইডেন বলেন, নাইজার ও গ্যাবন উভয় দেশই চলতি বছরে সেনা অভ্যুত্থানের পর বর্তমানে সামরিক শাসনের অধীন। তাই দুই দেশই অ্যাগোয়া চুক্তির জন্য আর যোগ্য নয়। কারণ এই দেশ দুটি রাজনৈতিক বহুত্ববাদ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধারাবাহিক অগ্রগতি দেখাতে পারেনি।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও উগান্ডাকে বাণিজ্যচুক্তি থেকে বহিষ্কারের বিষয়ে বাইডেন বলেন, এ দেশ দুটির সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের মানদণ্ড চরমভাবে লঙ্ঘন করেছে।

চলতি বছর মে মাসে মার্কিন ফেডারেল সরকার জানিয়েছিল, উগান্ডা সমলিঙ্গবিরোধী আইন পাস করায় তারা দেশটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তাভাবনা করছে। পাশাপাশি অ্যাগোয়া থেকে দেশটিকে বহিষ্কারের কথাও ভাবছে ওয়াশিংটন।

ওই আইনে বলা হয়েছে, সমলৈঙ্গিক সম্পর্কে কেউ জড়িত হলে প্রমাণ সাপেক্ষে তাকে বা তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণা

আপডেট টাইম ১২:৫৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩