সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ক্যাটরিনার ”হিচকি”

আজম রেহমান,সারাদিন ডেস্ক::কামলি’, ‘টাচ মি টাচ মি’, ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’ আইটেম গানগুলোতে ক্যাটরিনা কাইফের উদ্দাম নাচের কথা নিশ্চয়ই সবার মনে আছে। ক্যাটের নাচ দেখে মনে হয়, এই শিল্পকে সঙ্গে নিয়েই তিনি জন্মেছেন। কিন্তু জানেন কি, এই নাচই একসময় ক্যাটের জীবনের ‘হিচকি’ ছিল। আর এই সত্যি সবার সামনে নিয়ে এলেন রানী মুখার্জির ‘হিচকি’ ছবির নির্মাতারা। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবি প্রচারণার মাধ্যমে ক্যাটরিনা জানালেন তাঁর হিচকির কথা। কেউ কোনো বিষয়ে দুর্বল হলে তাকে ‘হিচকি’ বলে। যা সে চাইলে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারে। ‘হিচকি’র নির্মাতা বলিউডের সেরা তারকাদের কাছে জানতে চাইছেন তাঁদের জীবনের এমন এক দুর্বলতা, যা অকথিত আছে।

ক্যাটরিনা এ প্রসঙ্গে বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমার সব থেকে বড় “হিচকি” ছিল আমার নাচ। তেলেগু একটা ছবিতে সুপারস্টার ভেঙ্কটেশের সঙ্গে শুট চলছিল। সেটা একটা নাচের দৃশ্য। নৃত্যনির্দেশক ছিলেন রাজু সুন্দরম। আমি যখন নাচ করছিলাম, তিনি আমার দিকে খুবই বিরক্তি নিয়ে তাকিয়ে ছিলেন, কিন্তু একটা কথাও বলেননি। পরবর্তী সময়ে যখন সালমানের সঙ্গে ওয়ান্টেড ছবির সেটে ছিলাম, তখন আমি শুনতে পাই, রাজু সুন্দরম সালমানকে বলছেন যে “ক্যাটরিনা কাইফ ডান্সার হিসেবে জিরো। ” এই কথা শুনে আমি খুবই অবাক হই।’

এর পর থেকে ক্যাট ঝাঁপিয়ে পড়েন তাঁর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য। এই হিচকিকে জয় করা তাঁর লক্ষ্য হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, ‘আমার প্রথম তেলেগু ছবির পর আমি কত্থকের গুরু ভীরু কৃষ্ণানের কাছে নাচের তালিম নেওয়া শুরু করি। প্রায় রোজই সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত তাঁর কাছে নাচের প্রশিক্ষণ নিতাম। আর আজ আমি যে আত্মবিশ্বাসের সঙ্গে নাচ করি, তার পেছনে আরও দুজন মানুষ আছেন। কোরিওগ্রাফার বস্কো-সিজার আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। ওঁদের জন্যই আমি রেস ছবিতে অন্যতম সেরা নাচটি নাচি। আমি মনে করি, একজন ভালো শিক্ষকের কাজই হলো একজন ব্যক্তিকে এতটাই আত্মবিশ্বাসী করে তোলা, যেন সে তার সেরাটা উজাড় করে দিতে পারে। আর সে জন্যই আজ আমি আমার গা থেকে “জিরো” ড্যান্সারের তকমাটা মুছে ফেলতে পেরেছি।’ প্রসঙ্গত, ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘হিচকি’।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্যাটরিনার ”হিচকি”

আপডেট টাইম ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮