সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। ঢাকায় অবস্থিত ৩টি গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র (আয়নাঘর) পরিদর্শনে গিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, শেখ হাসিনা সরকার কয়েক হাজার গুমের শিকার ব্যক্তিকে আয়নাঘরে রাখা হয়েছিল। তাদের কয়েকজনকে আট থেকে ৯ বছর বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনা নিজেই গুম ও বিচারবহির্ভুত হত্যার নির্দেশ দিয়েছেন বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

এর আগে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। গত ২৯ জানুয়ারি কমিশনের সচিব আশিকুল খবির প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানান।

চিঠিতে বলা হয়েছে, পরিদর্শনের সময় স্থাপনা শনাক্ত করাসহ গুমের ঘটনার সব তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের সঙ্গে রাখা আবশ্যক। পরিদর্শনের সময় ভুক্তভোগীদের সঙ্গে না রাখলে তাদের আইনগত অধিকার ক্ষুণ্ণ হবে বলে মত দিয়েছিলেন তারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

আপডেট টাইম ০১:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫