সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

ঠাকুরগাঁও অফিস:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ মাস আগে বদলী হওয়া এডহক ডাক্তারকে একই হাসপাতালে পূনরায় যোগদানের বিতর্কিত  আদেশ বাতিলের দাবীতে মঙ্গলবার হাসপাতাল চত্বরে বিক্ষুব্ধ পীরগঞ্জবাসী মানববন্ধন করেছে এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিয়ম বর্হিভুত ভাবে,বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা প্রতিবাদ করা সহ ফুসে উঠেছে। জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১২ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলী করেন। অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অব্যবস্থাপনার কারিগর ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে এডহক ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে সহকারী সার্জন পদে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে  স্বাস্থ্য অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন। মানবন্ধনে গণঅধিকার পরিষদের জেলা নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্যরা বক্তব্য দেন। ডাঃ আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানানো সহ স্বাস্থ্য ডিজি প্রফেসর ডাঃ আবু জাফরের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

আপডেট টাইম ০৫:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬