সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ সদস্য আহত

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁও – দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে ডাকাতের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
৩  এপ্রিল ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হযেছে। তবে নিহত ডাকাতদলের সদস্যের নাম বা পরিচয় জানা যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক খোকন (৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)।
ঠাকুরগাঁঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ১৪/১৫ জনের ডাকাত দল পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির সরঞ্জামাদি রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম ০১:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮