সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ডায়াবেটিস চিকিৎসার উন্নয়ন সহযোগীতায় সরকারের কমতি নেই -সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন

এএইচ লিটন::ডায়াবেটিস চিকিৎসার উন্নয়ন ও সহযোগীতায় সরকারের কোন কমতি নেই। ডায়াবেটিস চিকিৎসা ও রোগ প্রতিরোধে এখন উপজেলা পর্যায়ে চিকিৎসক সহ উন্নয়নের ছোঁয়া লেগেছে, এতে বর্তমান সরকার বিভিন্ন সহযোগীতা ও অর্থ বরাদ্দ দিয়ে ডায়াবেটিস হাসপাতাল উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে চলছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি রানীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের এক সমাবেশে যাওয়ার পথে পীরগঞ্জের ডায়াবেটিস হাসপাতাল চত্বরে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন দেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। এক্ষেত্রে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের উন্নয়ন ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করনে বিশেষ অর্থ বরাদ্দ দেওয়ার ঘোষনা করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সোবহান, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ও ডিএন কলেজের ভাইস প্রিন্সিপাল ফয়জুল ইসলাম প্রমুখ। পরে তিনি রানীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলার শাখার কৃষক, ভূমিহীন, বাস্তহারা ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে প্রধান অতিথি হিসাবে আয়োজিত সমাবেশে যোগ দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ডায়াবেটিস চিকিৎসার উন্নয়ন সহযোগীতায় সরকারের কমতি নেই -সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন

আপডেট টাইম ০২:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮