সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো ১ মাদক ব্যবসায়ী’ নিহত

আজম রেহমান::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান (৫৫) নামে আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
২৬ মে দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ নিশ্চিত করেন।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়,শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীংশকৈল উপজেলার ভরনিয়া মীরডাঙ্গী এলাকায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবানের লোকজন পুলিশের ওপর গুলি বর্ষন করে। তখন পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান নিহত হয়। পরে পুলিশ নিহত তালেবানের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ মাদকবিরোধী অভিযানে ওই এলাকায় গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপরে হামলা চালায়। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবান নিহত হয়।
ওসি বলেন, ‘এই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে ২০টির ওপরে মামলা রয়েছে।’ এ নিয়ে এ জেলায় ৩ মাদক ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহিত হবার ঘটনা ঘটল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো ১ মাদক ব্যবসায়ী’ নিহত

আপডেট টাইম ১২:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮