ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ঠাকুরগাঁওয়ে তিন এমপি, ডিসি এসপি নিজেরা উপস্থিত থেকে বিয়ে দিলেন দুই এতিমের

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
এতিমখানায় বেড়ে ওঠা ও লেখাপড়া শেখা দুই এতিম যুবক যুবতীর বিয়ে নিজেরা উপস্থিত থেকে দিলেন জেলার তিন এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা সরকারি শিশু পরিবারে অত্যন্ত ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয় বিপু ও সুমনা জুটির। বৃহষ্পতিবার দুপুর থেকে বিপুর গ্রামেএ বাড়িতে এ জুটির সংসার শুরু হয়।
 সুমনা নামটি ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের খাতায় লেখা আছে। ৩ দিন বয়সের একটি শিশুকে রাজশাহীতে কুড়িয়ে পেয়ে এলাকাবাসী ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) রেখে যায়। এখানে শিশুটির নাম দেওয়া হয় সুমনা। এই শিশু পরিবারে শিশু থেকে যৌবনে পদার্পন করেন সুমনা। অপরদিকে শবদলহাট ফজিলাতুন নেছা সরকারি শিশু পরিবারে (বালক) শিক্ষা গ্রহণ করেন বিপু ইসলাম।
 বুধবার বিকেলে প্যান্ডেল,সাজসজ্জা, আলোর ফোয়ারাসহ ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা সরকারি শিশু পরিবারে অত্যন্ত ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয় বিপু ও সুমনা জুটির।
ঠাকুরগাঁও জেলা সরকারি শিশু পরিবারের (বালিকা) সুমনা বেগমের সঙ্গে শবদলহাট ফজিলাতুন নেছা সরকারি শিশু পরিবারের (বালক) প্রাক্তন নিবাসী বিপু ইসলামের (বর্তমান জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োজিত) আনুষ্ঠানিক বিয়েটিকে একটি সফল অনুকরণীয় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত  হিসেবে দেখছেন ঠাকুরগাঁওবাসী।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা,  ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী এমপি,জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশীসহ শহরের গণ্যমান্য অসংখ্য ব্যক্তিবর্গ।
সুমনা ও বিপুর চার লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়। অনুষ্ঠানে বর ও কনে পক্ষের অভিভাবকের দায়িত্ব পালন করেন যথাক্রমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দীক ও উপ-তত্ত্বাবধায়ক সাইয়েদা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে শিশু পরিবারের সকল নিবাসী আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানায়। জেলায় এই প্রথম এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বশ্রেণীর পেশাজীবীগণ।
উল্লেখ্য, কিছুদিন আগে জেলা প্রশাসন অফিসে চাকরি নেওয়ার জন্য জেলা প্রশাসকের দফতরে হাজির হন সরকারি শিশু পরিবারের (বালক) ছাত্র বিপু। তখন জেলা প্রশাসকের পক্ষ থেকে  বিপুর কাছে প্রস্তাব রাখা হয়, একটা চাকুরি দিলে তুমি একটা এতিম মেয়েকে বিয়ে করবে কিনা। বিপু জেলা প্রশাসকের প্রস্তাবে রাজি হয়ে যায়। সে সময় বিপু ও সুমনার বয়স কম থাকায় বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে সে প্রস্তাবটি এখন গ্রহণ করে শুভ বিবাহ সম্পন্ন করলেন বিপু।
বিপু ও সুমনা বৃহষ্পতিবার দুপুরে টেলিফোনে এই প্রতিবেদক কে জানান, তারা খুশী,সবার কাছে কৃতজ্ঞ এবং নতুন সুখী জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ঠাকুরগাঁওয়ে তিন এমপি, ডিসি এসপি নিজেরা উপস্থিত থেকে বিয়ে দিলেন দুই এতিমের

আপডেট টাইম ০৪:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮