সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

নিউজিল্যান্ডের মেয়েদের অবিশ্বাস্য রেকর্ড!

ছবি: ক্রিকইনফো

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছে আজ নিউজিল্যান্ডের মেয়েরা। ছেলে কিংবা মেয়ে, যেটিই হোক, ওয়ানডেতে এখন সর্বোচ্চ স্কোর তাদেরই।

কী মিল দেখুন, নিউজিল্যান্ড ছেলেদের দল ওয়ানডেতে একবারই ৪০০ করেছে, সেটি আয়ারল্যান্ডের বিপক্ষে। আজ ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০০ করল নিউজিল্যান্ডের মেয়েরাও। ২০০৮ সালের জুলাইয়ে আইরিশদের বিপক্ষে ২ উইকেটে যে ৪০২ করেছিল নিউজিল্যান্ড ছেলেদের দল, সেটি কোনো রেকর্ড ছিল না। কিন্তু আইরিশ মেয়েদের বিপক্ষে আজ অবিশ্বাস্য রেকর্ড গড়ল নিউজিল্যান্ডের মেয়েরা।

আজ আইরিশ মেয়েদের বিপক্ষে নিউজিল্যান্ড করেছে ৪ উইকেটে ৪৯০। ছেলেমেয়েদের ওয়ানডে মিলিয়ে এটিই সর্বোচ্চ। মেয়েদের ওয়ানডেতে আগের সর্বোচ্চ স্কোরটাও ছিল নিউজিল্যান্ডের। ১৯৯৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে কিউই মেয়েরা করেছিল ৫ উইকেটে ৪৫৫। ২১ বছর পর নিজেদের রেকর্ডই ভাঙল কিউই মেয়েরা। ছেলেদের ওয়ানডেতে এখন সর্বোচ্চ রানের রেকর্ডটি ইংল্যান্ডের। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করেছিল ইংলিশরা।

নিউজিল্যান্ডের মেয়েরা যে স্কোর গড়েছে, সেটি পর্বত বললেও যেন কম হয়ে যায়! সুজি বেটস-জেস ওয়াটকিনের ওপেনিং জুটি এনে দেন ১১৩ বলে ১৭২ রানের উড়ন্ত সূচনা। ওয়াটকিন ৬২ রানে ফিরলেও অধিনায়ক বেটস খেলেছেন ৯৪ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর সঙ্গে ঝড় তুলেছেন তিনে নামা ম্যাডি গ্রিনও। ৭৭ বলে ১২১ রান করে আইরিশ মেয়েদের লালবাতিই জ্বালিয়ে দিয়েছেন গ্রিন! শেষ দিকে অ্যামিলিয়া কেয়ারের ৪৫ বলে অপরাজিত ৮১ রানের আরেকটি ঝোড়ো ইনিংস আয়ারল্যান্ডের সর্বনাশের চূড়ান্ত করেছে! ৪৯১ রানের অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে আইরিশ মেয়েরা প্রতিবেদন লেখা পর্যন্ত করেছে ২৪ ওভারে ৪ উইকেটে ৮৮।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের মেয়েদের অবিশ্বাস্য রেকর্ড!

আপডেট টাইম ১১:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮