ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

দেশের প্রথম শিরোপা মেয়েদের হাত ধরেই

ছেলেরা পারেনি এখনো পর্যন্ত। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

ক্রিকেট বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে। বিশ্বব্যাপী পরিচয়, এশিয়ান গেমসের সোনা। কিন্তু সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজারাও একটি অতৃপ্তি রেখে দিচ্ছিলেন বারবার। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শিরোপা জিতে উৎসবের সুযোগ করে দিতে পারেননি তাঁরা। কিন্তু ছেলেদের অতৃপ্তি ঘোচালেন মেয়েরা। রুমানা-আয়েশাদের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শিরোপা পেল বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে সপ্তম এশিয়া কাপ জিতে নিয়েছে বাংলাদেশ।

আইসিসি ও এসিসি ট্রফি নামে দুটো শিরোপা ছেলেরা এনে দিয়েছিলেন বিংশ শতাব্দীতে। কিন্তু সেগুলো আন্তর্জাতিক ক্রিকেটের অর্জন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোনো শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছে দুবার। ২০১২ সালের এশিয়া কাপ আর ২০১৮ সালের নিদাহাস ট্রফি, দুবারই শিরোপার গন্ধ পেতে পেতেও শেষ বলে এসে দীর্ঘশ্বাস সঙ্গী হয়েছে বাংলাদেশের। ২০১৬ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালে গিয়েও হারতে হয়েছে ধোনি-কোহলিদের উত্তুঙ্গ ফর্মের কাছে।

এবারও ২০১২ সালের স্মৃতিটা ফিরে এসেছিল। শেষ ওভারে ৯ রান দরকার। পাকিস্তানের বিপক্ষে সে ফাইনালই কি ফিরে এল! প্রথম ৩ বলে ৬ রান তুলে রুমানা আহমেদ আশা জাগালেন। কিন্তু পর পর দুই বলে উইকেটে থাকা দুই ব্যাটার সানজিদা ও রুমানা আউট হয়ে গেলেন। শেষ বলে দরকার ২ রান। আবারও আরেকটি হতাশার গল্প লিখতে হবে? লিখতে হবে আরেকটি দীর্ঘশ্বাস ফেলার কথা। ছন্দময় কথার গাঁথুনিতে লুকাতে হবে অশ্রুতে বাঁধা দেওয়ার চেষ্টার কথা?

কিন্তু জাহানারা সে কষ্ট দিতে রাজি হলেন না। ভারত অধিনায়ক হারমীত কাউরের বল মিড উইকেট দিয়ে পাঠিয়েই ভোঁ দৌড়। ছুট ছুট ছুট। বাঁধা ভাঙা এক দৌড়ে এশিয়ার ক্রিকেটের হিমালয় সমদূরত্বে থাকা ভারতকে স্তব্ধ করে দিয়ে দৌড়াতেই থাকলেন জাহানারা, অন্যপ্রান্তে সালমা। সে দৌড়টা যখন থামল, ততক্ষণে ইতিহাস হয়ে গেছে। মাঠে ঢুকে গেছেন রুমানা-সানজিদারা। বাংলাদেশের দুঃখের অবসান ঘটল আজ, একটি আন্তর্জাতিক ট্রফি উচানোর দৃশ্য দেখালেন মেয়েরা। টানা ছয়বারের চ্যাম্পিয়নদের হারিয়েই বাংলাদেশকে অমৃত স্বাদ এনে দিলেন রুমানা-সানজিদা-আয়েশারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

দেশের প্রথম শিরোপা মেয়েদের হাত ধরেই

আপডেট টাইম ০৪:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮