সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

তথ্য চুরি গেলে জানাবে ফায়ারফক্স

২০১৩ সালের আগস্টে প্রায় ১০০ কোটি ইয়াহু মেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়। পরের বছরেই আরও ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য খোয়া যায়। ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তায় প্রশংসিত অ্যাপলের আইক্লাউডও হ্যাকারদের কবলে পড়ে। বেহাত হওয়া তথ্যগুলোর মধ্যে আছে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং আরও অনেক তথ্য। এই কোটি কোটি ব্যবহারকারীর তথ্যের মধ্যে নির্দিষ্ট কার তথ্য রয়েছে, এত দিন তা জানা সম্ভব ছিল না। তবে এখন থেকে ব্যবহারকারীর যেকোনো তথ্য চুরি গেলে তা জানিয়ে দেবে মজিলা ফায়ারফক্স ব্রাউজার। ফায়ারফক্স মনিটর নামের নতুন এ সুবিধা শিগগিরই যোগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ইন্টারনেটের বড় কোনো তথ্য চুরির ঘটনায় ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা তাঁদের কী কী তথ্য চুরি হয়েছে, আদৌ চুরি হয়েছে কি না, তা জানতে পারবেন এ সুবিধার মাধ্যমে। ‘হ্যাভ আই বিন পনড’ নামের একটি ওয়েবসাইট আছে। এ ধরনের তথ্য খুঁজে পেতে বিনা মূল্যে সেবা দিয়ে থাকে ওয়েবসাইটটি। তাদের এ সেবাই ফায়ারফক্সকে দেবে হ্যাভ আই বিন পনডের নির্মাতা ট্রয় হান্ট। তিনি জানান, দীর্ঘদিন ধরেই এ সেবা চালু রয়েছে, তবে এর ডেটাবেইস বেশি সমৃদ্ধ নয়। আর তাই সেবাটি ফায়ারফক্স ব্রাউজারের ব্যবহারকারীদের জন্য দেবেন তিনি। নতুন ফায়ারফক্স মনিটর ওয়েবসাইটে ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। ব্যবহারকারী তাঁর কোনো তথ্য ডিজিটাল চুরির শিকার হলো কি না, তা যাচাই করতে পারবেন। নতুন সেবার মাধ্যমে সুবিধাটির আরও গ্রাহক বাড়বে বলে আশাবাদী ট্রয়।

ফায়ারফক্স এখনো সুবিধাটি নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এ মাসেই প্রায় আড়াই লাখ ব্যবহারকারীকে নতুন সুবিধাটি ব্যবহারের আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছে মজিলা কর্তৃপক্ষ। আর যাঁরা ফায়ারফক্স ব্যবহার করেন না, তাঁরা haveibeenpwned.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে কখনো তথ্য চুরি হয়েছে কি না, জানতে পারবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

তথ্য চুরি গেলে জানাবে ফায়ারফক্স

আপডেট টাইম ০২:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮