সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বকাপে চলে গেল মেয়েরা

বাংলাদেশ খেলছিল স্কটল্যান্ডের বিপক্ষে, ভেন্যুটাও নেদারল্যান্ডস। কিন্তু সালমা, রুমানাদের দৃষ্টি ছিল আরও দূরে, ওয়েস্ট ইন্ডিজে। স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে চলে এসেছেন তাঁরা। সে সঙ্গে নিশ্চিত করেছে নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশ দলের একটির নাম বাংলাদেশ।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শামিমা সুলতানা(২২) ও আয়েশা রহমান(২০) ভালো শুরু এনে দিয়েছেন। ৭ ওভারের মধ্যেই ৫০ পেরিয়েছে বাংলাদেশ। কিন্তু ৫১ রানের উদ্বোধনী জুটির পরই ছোট খাট এক ধস। মাত্র ১১ রানে ৪ উইকেট হারানোই রান তোলার গতিটা ধরে রাখতে পারেনি ব্যাটাররা। তবু নিগার সুলতানা এক প্রান্ত ধরে রাখায়, অন্য প্রান্তে রান এসেছে। পুরো ইনিংসে মাত্র ৮ টি চার মেরেও ১২৫ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩১ রান নিগারের।

তাড়া করতে নেমে স্কটল্যান্ড জয়ের আশা জাগাতে পারেনি কখনো। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারানোর পর খোলসে ঢুকে পড়ে স্কটল্যান্ড। দু ব্রাইস মিলে ইনিংস মেরামতে নামলেও সেটার পূর্ণতা দিতে পারেননি। ১৩তম ওভারের প্রথম বলে সারাহ (৩১) ফিরেছেন। ক্যাথরিন (২১) ফিরেছেন ১৫তম ওভারে। এ দুজনের মাঝেই মাঠ থেকে ঘুরে এসেছেন গ্লেন ও জ্যাক। ক্যাথরিন আউট হওয়ার পরের দুই বলেই আরও দুই ব্যাটার আউট হতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড। ১ উইকেটে ৫১ রান নিয়ে ১৩তম ওভার শুরু করা স্কটিশরা ১৬তম ওভারের প্রথম বলে ৬৫/৭! ৪ ওভারে ১০ রান দিয়ে ম্যাচ সেরা রুমানা আহমেদ পেয়েছেন ২ উইকেট।

শেষ ৫ ওভারে মাত্র ১১ রান করে শেষ পর্যন্ত ৪৯ রানে হেরেছে স্কটল্যান্ড। বাংলাদেশও উঠে গেছে বিশ্বকাপে। আগামী শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

বিশ্বকাপে চলে গেল মেয়েরা

আপডেট টাইম ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮