ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

‘অক্টোবরেই প্রমাণ হবে খালেদাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবেনা’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, আগামী অক্টোবরেই তা প্রমাণ হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের উদ্যোগে আয়োজিত নারী নেতৃত্ব নিয়ে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি’র কথার সঙ্গে কাজের কোন মিল নেই। অক্টোবরে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন দেখা যাবে তাদের এ ধরনের কথার মানে কি। তাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না। আর খালেদা জিয়া কখন জেল থেকে ছাড়া পাবেন সেটা আদালত বলতে পারবে। সেতুমন্ত্রী কাদের বলেন, খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। তাদের কথায় মনে হয়, আওয়ামী লীগই যেন তাকে আটকে রেখেছে, শেখ হাসিনাই যেন তাকে আটকে রেখেছে। আসলে এটা কিন্তু বাস্তব নয়।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

‘অক্টোবরেই প্রমাণ হবে খালেদাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবেনা’

আপডেট টাইম ১২:৫০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮