সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভোট পর্যবেক্ষণে আবেদন ২১ নভেম্বরের মধ্যে

গত শুক্রবার কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮ নভেম্বর মনোনয়ন জমার শেষ সময়, ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। বর্তমানে পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসিতে নিবন্ধিত ১১৮টি সংস্থা। এরমধ্যে অতীতে দেড় যুগ ধরে পর্যবেক্ষণে থাকা ফেমা ও ব্রতী তালিকায় নেই। সম্প্রতি বাদ পড়েছে ‘অধিকার’ও।

আশাদুল হক বলেন, “নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে ২১ নভেম্বরের মধ্যে পর্য‌বেক্ষণের বিষয়ে আবেদন করতে হবে। কোথায়, কতজন নিয়োজিত থাকবে তা আবেদনে উল্লেখ করতে হবে। নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্ট ১১৮টি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে আগামী মঙ্গলবার (২০ নভেম্বর) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের ব্রিফ করবেন বলে জানিয়ে আশাদুল বলেন, সংস্থাগুলোকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আর বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করবে বলে আশা রাখেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা করবে। দেশি-বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অনুমোদিত কার্ড সরবরাহ প্রক্রিয়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানান ইসি কর্মকর্তা আশাদুল হক । বিএনপির বর্জনের মুখে সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নেয়, যেখানে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।বাকি ১৪৭ আসনে ভোট হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। রাজনৈতিক দলগুলো ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে- এই যুক্তি দেখিয়ে ওই নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। ইসির পরিসংখ্যান অনুযায়ী, চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চারজন, ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণ এবং দেশি-বিদেশি ১০,১১৫ জন সাংবাদিক নির্বাচনের খবর সংগ্রহ করেন।

তার আগে নবম সংসদ নির্বাচন দেশি-বিদেশি পর্য‌বেক্ষকদের কাছে বেশ প্রশংসা কুড়ায়। ইসির পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ওই ভোট পর্যবেক্ষণে ছিল আন্তর্জাতিক সংস্থার ৫৯৩ জন এবং স্থানীয় ৭৫টি সংস্থার ১,৫৯,১১৩ জন। অষ্টম সংসদ নির্বাচনে ৩২ দেশের ২২৫ জন বিদেশি এবং দেশের ৬৯টি সংস্থার ২ লাখ ১৮ হাজার পর‌্যবেক্ষক নিয়োজিত ছিল। ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ছিল প্রায় ৪০ হাজার দেশি এবং ২৬৫ জন বিদেশি । আর ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে ৩০ হাজার দেশি ও ৫৯ জন বিদেশি পর‌্যবেক্ষক ছিল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ভোট পর্যবেক্ষণে আবেদন ২১ নভেম্বরের মধ্যে

আপডেট টাইম ০৭:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮