সংবাদ শিরোনাম
মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

প্রশিক্ষণের সময় জেট ফাইটার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মহড়ার সময় ঢাকা থেকে উড্ডয়নের পর বিকাল ৩টার আগে আগে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে এফ-৭ বিজি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানে তিনি একাই ছিলেন।

মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অরণখোলা ইউনিয়নে বৃহস্পতিবার থেকে বিমান বাহিনীর সপ্তাহব্যাপী এই মহড়া শুরু হয়।

“আজ বিকালে মহড়ার সময় একটি উড়োজাহাজ বনের মধ্যে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।”

আইএসপিআর জানিয়েছে, উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান ১৯৯৭ সালে। তার বাড়ি ঈশ্বরদীতে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

প্রশিক্ষণের সময় জেট ফাইটার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

আপডেট টাইম ০৬:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮