সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রশিক্ষণের সময় জেট ফাইটার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মহড়ার সময় ঢাকা থেকে উড্ডয়নের পর বিকাল ৩টার আগে আগে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে এফ-৭ বিজি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানে তিনি একাই ছিলেন।

মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অরণখোলা ইউনিয়নে বৃহস্পতিবার থেকে বিমান বাহিনীর সপ্তাহব্যাপী এই মহড়া শুরু হয়।

“আজ বিকালে মহড়ার সময় একটি উড়োজাহাজ বনের মধ্যে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।”

আইএসপিআর জানিয়েছে, উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান ১৯৯৭ সালে। তার বাড়ি ঈশ্বরদীতে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

প্রশিক্ষণের সময় জেট ফাইটার বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

আপডেট টাইম ০৬:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮