সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

খাসোগি হত্যার পর প্রথম বিদেশ সফরে ইউএই গেলেন সৌদি যুবরাজ

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আঞ্চলিক সফরের শুরুতে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। সৌদি আরবের কট্টর সমালোচক জামাল খাসোগির হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশটি সংকটে পড়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। খবর এএফপি’র। সৌদি আরবের সরকারি বার্তা সৌদি প্রেস এজেন্সি জানায়, রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, প্রিন্স মোহাম্মাদ তার বাবা বাদশাহ সালমানের অনুরোধে ভ্রাতৃপ্রতিম কয়েকটি আরব দেশ সফর করবেন। তবে বিবৃতিতে দেশগুলোর নাম বলা হয়নি।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সালমানকে স্বাগত জানান। আঞ্চলিক সফরের ক্ষেত্রে এটি ছিল তার প্রথম যাত্রা বিরতি। উল্লেখ্য, ইউএই হচ্ছে ইয়েমেনে ইরান সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ঘনিষ্ঠ মিত্র দেশ। বিস্তারিত উল্লেখ না করে ডব্লিউএএম জানায়, এ দুই নেতা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক’ উন্নয়ন এবং ‘মধ্যপ্রাচ্য অঞ্চলের চ্যালেঞ্জ ও হুমকি’ নিয়ে আলোচনা করেন। তিউনিসে প্রেসিডেন্টের এক সূত্র এএফপি’কে বলেন, সৌদি প্রিন্স সালমানের মঙ্গলবার তিউনিসিয়ার রাজধানী সফর করার কথা রয়েছে। গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের লেখক খাসোগিকে নির্মমভাবে করা প্রশ্নে রিয়াদের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তিনি এ আঞ্চলিক সফর করছেন। এদিকে আগামী সপ্তাহে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে ক্রাউন্স প্রিন্স যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খাসোগিকে হত্যায় সৌদি যুবরাজের হাত রয়েছে সিআইএ’র তদন্ত প্রতিবেদনে এমন ইঙ্গিত দেয়ার পরও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের প্রতি ওয়াশিংটনের সমর্থন শিথিল করবে না। জি২০ সম্মেলনে সাক্ষাৎ হতে পারে প্রিন্স ও এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, জি২০ সম্মেলনের ফাঁকে প্রিন্স মোহাম্মাদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাক্ষাৎ হতে পারে। খাসোগি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্রাউন প্রিন্স ও সৌদি আরবের ভাবমূর্তি চরম সংকটের মুখে পড়ার পর এ দু’জনের মধ্যে তা হবে প্রথম সরাসরি বৈঠক। বাসস।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

খাসোগি হত্যার পর প্রথম বিদেশ সফরে ইউএই গেলেন সৌদি যুবরাজ

আপডেট টাইম ০৭:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮