সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাষ্ট্রীয় সন্ত্রাসে ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে

সারাদিন ডেস্ক::রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আর এর মাধ্যমে আওয়ামী লীগ ও প্রশাসন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ ডিসেম্বর ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে নোয়াখালী যাওয়ার পথে শনিবার সকালে কুমিল্লার একটি রেস্তোরাঁয় যাত্রা বিরতিকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন পূর্ব সহিংসতা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যদিয়ে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণসহ সারা বাংলাদেশের সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি এবং এই সহিংসতা প্রতিরোধ করতে জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছি।

এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক পথে রওনা হন তিনিসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই সফরে রয়েছেন- নোয়াখালীর ওই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাষ্ট্রীয় সন্ত্রাসে ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে

আপডেট টাইম ১২:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯