সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও‌য়ে বিজিবি’র গুলিতে নিহতের ঘটনায় থানায় মামলা গ্রহনের নির্দেশ দিয়েছে আদালত

আজম রেহমান,সারাদিন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে বিজিবি’র গুলিতে ৩ জন নিহতের ঘটনায় হরিপুর থানার ওসিকে মামলা গ্রহণ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত ।
মঙ্গলবার দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান এ আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, এ সংক্রান্ত ঘটনায় কোন মামলা না হলে হরিপুর থানার ওসিকে মামলা গ্রহন এবং ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ সময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ হতে মামলার কাজ দ্রুত পরিচালনা করার জন্য ও দোষিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য বলা হয়।

আইনজীবি অ্যাডভোকেট নুরুল ইসলামের তথ্য মতে, নিহত নবাব এর বাবা নজরুল ইসলাম, সাদেক এর ভাই মোঃ বাসেদ ও শিশু জয়নালের পিতা নুর ইসলাম পৃথক পৃথক তিনটি মামলার বাদি হয়। মামলায় ৫০ বিজিবির তখনকার অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মোঃ মাসুদসহ আরো ৬ বিজিবি সদস্যের নাম উল্লেখ করে আরো মামলার অভিযোগটি জমা দেয়া হয়।

মামলার বাদিরা অভিযোগ করে বলেন,ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও মামলা নেয়া হচ্ছে না টাকা খরচ করে মামলার কাগজপত্র আদালতে জমা দেয়া হয়। এর পর শুধু তারিখ পরিবর্তন করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রয়ারী ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে ভারতীয় গরু সন্দেহে জব্দ করা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হয়। প্রথমে বিজিবির পক্ষ থেকে হরিপুর থানায় ২টি মামলা দায়ের করা হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে ঠাকুরগাঁও হরিপুর আমলী আদালতে ৩টি অভিযোগ দায়ের করা হয়। পবর্তিতে ১২ মার্চ দিন ধার্য করে আদেশ দেন আদালত। মঙ্গলবার ওই মামলার পরবর্তি শুনানীর দিন ১১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও‌য়ে বিজিবি’র গুলিতে নিহতের ঘটনায় থানায় মামলা গ্রহনের নির্দেশ দিয়েছে আদালত

আপডেট টাইম ০৫:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯