সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

আন্ত:নগর দ্রুতযানের টিটিই কে মারধরের প্রতিবাদে কোনো ট্রেন থামছেনা পীরগঞ্জ স্টেশনে

সারাদিন ডেস্ক:: আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেসের টিটিই (ট্রাভেলিং টিকেট এক্সজেমিনার) মো: রাসেলকে মারপিট করে মোবাইল ও জরিমানার টাকা সহ জরিমানা বই ছিনিয়ে নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে অনির্দ্দিষ্ট কালের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা রেল ষ্টেশনে সকল প্রকার ট্রেন না থামানোর ঘোষণা দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

বৃহষ্পতিবার সকাল থেকে সেটি কার্যকর হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আখতার হোসেন। বুধবার রাতে ষ্টেশনে এই সংক্রান্ত নোটিশ সাঁটানো হয়েছে। নেটিশে পীরগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী স্টেশনে যাত্রীদের উঠানামা করার জন্য বলা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক জানান, গেল রাত (বুধবার দিবাগত) সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনটি পীরগঞ্জ ষ্টেশনে এসে পৌছলে কতিপয় উশৃংখল লোক ট্রেনের টিটিই রাসেলকে ট্রেন থেকে নামিয়ে মারপিট করে টাকা, জরিমানা বই ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

পীরগঞ্জের সোমা ও তন্বি নামের দু’জন যাত্রী টিকিট ছাড়া দিনাজপুরে ট্রেনে উঠে। এ নিয়ে ওই টিটিই’র সাথে তাদের বাকবিতন্ডা হলে যাত্রীর লোকজন পীরগঞ্জ ষ্টেশনে টিটিই’র উপর হামলা চালায়। আহত রাসেল কে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় যাত্রীর স্বামী কবিরুজ্জামান রিচার্ড, যাত্রী সোমা, তন্বী সহ ১২ জনের নাম উল্লেখে আরো অজ্ঞাতনামা ৫০/৬০ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং ০২ তারিখ ১৩.০৩.১৯ইং।     রেলওয়ের সূত্র জানায় আসামীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পীরগঞ্জ ষ্টেশনে কোন ট্রেন আর ষ্টপেজ করবেনা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্ত:নগর দ্রুতযানের টিটিই কে মারধরের প্রতিবাদে কোনো ট্রেন থামছেনা পীরগঞ্জ স্টেশনে

আপডেট টাইম ০৪:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯