ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই মেয়র

ঠাকুরগাঁও প্রতিনিধি।। দৈনিক প্রতিদিনের সংবাদের রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি খুরশিদ আলম শাওনকে ‘কেটে ফেলার’ হুমকি দেওয়ার ঘটনায় মেয়র আলমগীর সরকার সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার বিকেলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন রাণীশংকৈল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার।

রাণীশংকৈলে জাইকার রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের সংবাদ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি খুরশিদ আলম শাওনকে মুঠোফোনের মাধ্যমে ‘কেটে ফেলার’ হুমকি দিয়েছিলেন রাণীশংকৈল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার। এছাড়া মেয়র আলমগীর সরকার সাংবাদিকতা পেশা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন।

এরপর বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালে পরিণত হয়। এসব বিষয় নিয়ে মঙ্গলাবার রাণীশংকৈলের সাংবাদিকরা ‘কলম বিরতীর কর্মসূচিও পালন করেছেন।

বুধবার বিকেলে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসানের তত্ত্বাবধানে তার কার্যালয়ে সাংবাদিক নেতা, মেয়র ও রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের এক পর্যায়ে মেয়র আলমগীর সরকার তার ভুল স্বীকার করে সাংবাদিক আলম শাওন সহ সাংবাদিক নেতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর সাংবাদিকরা বিষয়টি সমাধান করে নেয়।

পরে মেয়র আলমগীর সরকার ও সাংবাদিক খুরশিদ আলম শাওন হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। এখানে সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়টি নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দেয়া হয়েছে।

মিমাংসা বৈঠকে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. শাকিল আহমেদ, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী সহ সাংবাদিক, রাজনৈতিক সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘বদলি ঠিকাদার ও নিম্নমানের ইট দিয়ে চলছে রানীশংকৈলে জাইকার কাজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই মেয়র

আপডেট টাইম ১২:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮