সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

১২টি মোটর সাইকেল ৪০ হাজার নগদ টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ – পীরগঞ্জে এএসপি’র নেতৃত্বে জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারী গ্রেপ্তার

আজম রেহমান ::জেলার পীরগঞ্জ উপজেলার পাড়িয়া বাগানের চিহিৃত জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগঞ্জ সার্কেলের এএসপি’র নেতৃত্বে একটি পুলিশ দল ঐ আমবাগান থেকে শুক্রবার গভীর রাতে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারীকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। পরে তাদের হেফাজতে থাকা এবং ফেলে যাওয়া ১২ টি মোটর সাইকেল ও নগদ ৪০ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ।
জানা যায়, শহরের মিত্রবাটি মৌজার জনৈক ইউসুফ আলীর আমবাগানে এলাকার কতিপয় বখাটে স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে দিনরাত জুয়া চালিয়ে আসছিল। এলাকাবাসীদের পক্ষ থেকে থানা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দেয়ার পরেও জুয়ার হোতারা প্রকাশ্য চ্যালেঞ্জের মাধ্যমে জুয়া অব্যাহত রাখে। এই জুয়ার আসরকে ঘিরে সেখানে গড়ে ওঠে ইয়াবা, ফেন্সিডিল সহ মাদকের জমজমাট আখড়া। বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সহ চুরি ছিনতাই ডাকাতির হোতারাও এই আসরকে ব্যবহার করে এলাকায় নানামুখি অপকর্মে জড়িয়ে পড়ে এবং এটি তাদের নিরাপদ আশ্রয় হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছিল। এসব বিষয় নিয়ে এলাকাবাসীদের পক্ষ থেকে পীরগঞ্জ সার্কেল এএসপি’র কাছে একাধিক অভিযোগের পর ৯ ফেব্রুয়ারী রাতে ১২ টার দিকে এএসপি মোশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার ঘাটি ঘিরে ফেলে ৮ জুয়ারীকে আটক করে। আটক জুয়ারীরা হলেন, কালা, শহিদুল, সোলেমান, রাজিব, বেলাল, মেনন, মফিজুল ও বাবুল। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪০ হাজার টাকা এবং জুযারী ও তাদের দোসরদের ফেলে যাওয়া ১২ টি মোটর সাইকেল, ৪ টি বাই-সাইকেল, গাজার কলকি, চাকুসহ বিভিন্ন নেশাজাতীয় সরঞ্জামাদি জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার ২ হোতা বারেক ও মুরাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জুয়ার আয়োজন কারীদের বক্তব্য, এসব করে কোন লাভ নেই, আমরা পুলিশ সাংবাদিক সহ টপ টু বটম ম্যানেজ করেই এই জুয়া চালাই। ২/৪ বন্ধ থাকার পর আবার চালু হবে এই জুয়া নাহলে তাদের ইনভেস্টকৃত লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা।
আটক জুয়ারীদের বিরুদ্ধে এসআই মকবুল হোসেন বাদি হয়ে জুয়া আইনের ৪/৫ ধারায় পীরগঞ্জ থানায একটি নিয়মিত মামলা রুজু করেছে। যার নং ১০। ১০ ফেব্রুয়ারী আটক জুয়ারীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

১২টি মোটর সাইকেল ৪০ হাজার নগদ টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ – পীরগঞ্জে এএসপি’র নেতৃত্বে জুয়ার ঘাটি থেকে ৮ জুয়ারী গ্রেপ্তার

আপডেট টাইম ০৫:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮