ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ফখরুলকে বাদ দিয়ে শপথ বিএনপির অপকৌশল’

নিজস্ব প্রতিবেদক:: সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের শপথ না নেয়াকে বিএনপির অপকৌশল হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘মির্জা ফখরুল শপথ না নিয়ে অন্য কয়েকজনের শপথ এবং সংসদে যোগদান তাদের রাজনৈতিক অপকৌশল। এ অপকৌশল বাংলাদেশের জনগণ মেনে নেবে না।’ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিকলীগ আয়োজিত একটি শোভযাত্রার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

নানা নাটকীয়তার পর গত সোমবার বিএনপির চারজন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। সবমিলিয়ে বিএনপির পাঁচজন সাংসদ শপথ নিলেও ফখরুল শপথ নেননি। দলীয় কৌশলের কারণে শপথ নেননি বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন ৩০ ডিসেম্বরের নির্বাচনে বগুড়া সদর আসন থেকে বিজয়ী হওয়া মির্জা ফখরুল।

তবে আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন রাজনৈতিক অপকৌশলের কারণে ফখরুল শপথ নেননি। তিনি বলেন, লন্ডন থেকে প্রেসক্রিপশন দেয়ার কারণে মির্জা ফখরুল শপথ নেননি। শপথ না নিয়ে তিনি মহাসচিব পদ রক্ষা করেছেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই দলের নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত। এক নেতা জেল খাটছেন, আরেক নেতা লন্ডনে পালিয়ে আছেন। তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না।

বর্তমান সরকার শ্রমিকদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

মে দিবস উপলক্ষে শ্রমিকলীগ আয়োজিত শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ফখরুলকে বাদ দিয়ে শপথ বিএনপির অপকৌশল’

আপডেট টাইম ০৪:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯