ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে তরুণ প্রজন্মকে একুশের চেতনায় উদ্দীপ্ত করতে আলপনা!

সারাদিন ডেস্ক: একুশের প্রভাতফেরিতে ভাষার গানটির সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে। আর সেটি হলো প্রভাতফেরির রাস্তায়, শহীদ মিনার চত্বরে, ‘আলপনা’ আঁকা থাকতেই হবে। আজ যত সহজ ও স্বাভাবিকভাবে শহীদ মিনার চত্বরে এবং সমাজ জীবনের যে কোন শুভ কাজে অনুষ্ঠান স্থলে ‘আলপনা’ আঁকা হয়। এর প্রতিষ্ঠায়ও রয়েছে সংগ্রামী ইতিহাস।
আর একুশের চেতনাকে ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে তুলে ধরতে দ্বিতীয় বারের মত রাস্তায় রংয়ের তুলিতে আকাঁ একুশে আলপনার আয়োজন করে জেলা প্রশাসন।
মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় আলপনা আকাঁ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় তার সাথে সহযোগিতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, উদিচীর সভাপতি সেতারা বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাদিমুল ইসলাম জাদু প্রমূখ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, মনের মাধুরি মিশিয়ে কল্পনার জগৎকে ফুটিয়ে তোলার আরেক নাম আলপনা। বাঙালির সকল প্রাণের উৎসবে মিশে আছে আলপনার রং। আর ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে আঁকা আলপনা আমাদের আরও বেশি আকৃষ্ট করে ভাষার প্রতি, ভাষার জন্য আত্মত্যাগ কারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ব্যক্ত করি। একুশ মানে ভাষা শহীদদের হারানোর শোক, একই সাথে একুশ মানে মাতৃভাষাকে অর্জনের গৌরব। আমরা এভাবে আলপনার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই একটি কথা,আসুন আমরা এভাবে সুন্দর করে দেশটা সাজাই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

ঠাকুরগাঁওয়ে তরুণ প্রজন্মকে একুশের চেতনায় উদ্দীপ্ত করতে আলপনা!

আপডেট টাইম ০৭:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮