ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

সাতক্ষীরায় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ২৯

নিজস্ব প্রতিবেদক::  সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ২৯ জনকে আটক করেছে র‌্যাব। যাদের মধ্যে পরীক্ষার্থী এবং প্রশ্নফাঁস চক্রের সদস্য রয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

শুক্রবার সকালে কলারোয়া থানার কাছে একটি ভবন থেকে তাদের আটক করা হয়। সকাল ১০টায় দেশের ২৫ জেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মাহমুদুর বলেন, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে কয়েকজন পরীক্ষার্থী বৃহস্পতিবার রাত থেকেই কলারোয়া উপজেলা সদরের সোনালী সুপারমার্কেট ভবনের কিডস ক্লাব সেন্টারে জড়ো হন। চক্রের সদস্যরা রাতভর এবং সকালে মোবাইল ফোনে তাদের কাছে আসা প্রশ্নপত্র ও উত্তর ব্ল্যাকবোর্ডে লিখে দেয়। পরীক্ষার্থীরা তা শিখে নিতে থাকেন।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে র‌্যাব সদস্যরা ভবনটি ঘিরে ফেলেন। সেখান থেকে প্রথমে ২২ জন এবং পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও  সাত জনসহ মোট ২৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।

ঢাকায় একটি প্রশ্ন ফাঁসকারী চক্র ১২ লাখ টাকার চুক্তিতে মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে প্রশ্নপত্র ফাঁস করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে র‌্যাব।

আটকদের র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পে রাখা হয়েছে। দুপুর দুটায় সংবাদ সম্মেলন করবে তাদের সম্পর্কে বিস্তারিত জানাবে আইনশৃঙ্খলা বাহিনীটি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

সাতক্ষীরায় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ২৯

আপডেট টাইম ০২:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯