সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন

মেইকআপ করা হোক বা না হোক, কাজল আর লিপস্টিক মোটামুটি প্রতিদিনের সাজের তালিকাতেই থাকে। তবে ঠোঁটে দেওয়ার কিছুক্ষণ পরেই অনেক সময় লিপস্টিক হালকা হয়ে যায়, তাই লিপস্টিক দীর্ঘস্থায়ী করার কিছু সহজ উপায় জানা থাকা চাই।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে লিপস্টিক দীর্ঘসময় সুন্দর রাখার কিছু সহজ উপায় তুলে ধরা হয়, এখানে সেগুলো উল্লেখ করা হল।

সঠিক ধরন বাছাই: পছন্দের লিপস্টিকের টেস্টার হাতে লাগিয়ে দেখুন তা কি ধরনের। ক্রিম বা তৈলাক্ত লিপস্টিক জলদি হালকা হয়ে যায়। ম্যাট বা লিকুইড লিপস্টিক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাই লিপস্টিক হাতে লাগিয়ে শুকিয়ে গেলে ভেসলিন বা লোশন লাগিয়ে হালকা ঘষে দেখুন তা হ্লাকা হতে কেমন সময় নেয়। টিস্যু ব্যবহার করে তা মোছার পরীক্ষা করুন। এতে বোঝা যাবে লিপস্টিক কতটা দীর্ঘস্থায়ী।

শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহার উচিত নয়। লিকুইড ম্যাট লিপস্টিকগুলো বেশ দীর্ঘস্থায়ী হওয়ায় বর্তমানে দারুণ জনপ্রিয়। তবে শুষ্ক ও ফাঁটা ঠোঁটে এই ধরনের লিপস্টিক ব্যবহারে তা দেখতে বেমানান দেখায়। কারণ ম্যাট লিপস্টিক ঠোঁটকে আরও শুষ্ক করে তুলতে পারে। তাই ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁট স্ক্রাব করে নিন যেন মরা চামড়া পরিষ্কার হয়ে যায়। এরপর লিপবাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তবেই লিপস্টিক লাগিয়ে নিন।

লিপ লাইনার ব্যবহার: শুরুতে শুধুমাত্র ঠোঁট আঁকতে লিপলাইনার ব্যবহার করা হলেও এখন পুরো ঠোঁট ভরাট করে নিতেও লিপলাইনার ব্যবহৃত হয়ে থাকে। লিপলাইনার মূলত লিপস্টিকের তুলনায় বেশি ম্যাট হয় বলে তা দীর্ঘস্থায়ীও হয়। তাই সারাদিনের জন্য লিপস্টিক লাগানোর আগে পুরো ঠোঁটে একই বা কাছাকাছি রংয়ের লিপলাইনার লাগিয়ে নেওয়া যেতে পারে।

পাউডারের ব্যবহার: লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে পাউডার বেশ উপযোগী। এতে ক্রিম বেইজ লিপস্টিকগুল্ওো অনেকটা সময় সুন্দর থাকবে। প্রথমে ঠোঁটে এক পরত লিপস্টিক লাগিয়ে তা আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিন। এরপর আরেক পরত লিপস্টিক লাগান। এবার পাতলা টিস্যুর একটা অংশ নিয়ে তা ঠোঁটের উপর রেখে হালকা করে পাউডার ছড়িয়ে দিন। এতে লিপস্টিক অনেকটা সময় স্থায়ী হবে। চাইলে এরপর আরেক পরত লিপস্টিক লাগিয়ে নেওয়া যেতে পারে।

খাবার: তেল যেকোনো মেইকআপই তুলে ফেলে, এমনকি ‘ওয়াটারপ্রুফ মাস্কারা’ বা লিপস্টিকও তেলের কারণে উঠে আসে। তাই ঠোঁটের লিপস্টিক সুন্দর রাখতে খাওয়ার সময় সচেতন হতে হবে। বিশেষ অনুষ্ঠান বা মিটিংয়ে খাবার খাওয়ার সময় বুঝেশুনে অর্ডার করুন। এ ছাড়া খাওয়ার সময় অল্প করে খাবার মুখে নিন।

অনেক সচেতন হওয়ার পরও লিপস্টিক হালকা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক বিষয়। তাই যে রং লাগাবেন তা ব্যাগে রাখুন। প্রয়োজন মতো পুনরায় লাগিয়ে নিন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন

আপডেট টাইম ০৫:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮