সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

নাক ডাকার সমস্যা দূর করবে যে পানীয়

সারাদিন ডেস্ক:: নাক ডাকার সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগী হন রোগীর পাশের ব্যক্তি। অর্থাৎ যিনি নাক ডাকেন তিনি ঘুমের ভেতর শুনতে না পেলেও পাশের জনের ঘুমে ব্যাঘ্যাত ঘটে। এই অভ্যাস কেবল অন্যের ঘুমের ব্যাঘাত ঘটায় এমন নিরীহ বিষয় নয়, বরং এই সমস্যা আক্রান্তের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ পুরুষ ও ২০ শতাংশ মহিলা ঘুমের মধ্যে নাক ডাকেন।স্লিপিং অ্যাপনিয়ার কারণে এমনটা ঘটে থাকলে তা হৃদপিণ্ডের ডান এবং বাঁ দিকের ভেন্ট্রিকুলারের মারাত্মক ক্ষতি করে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া একান্ত জরুরি। তবে সাধারণ শ্বাসজনিত সমস্যা বা শোয়ার পদ্ধতিগত ত্রুটি থেকেও অনেক সময় নাক ডাকার সমস্যা হয়।

এক্ষেত্রে ভেষজ উপায়েও সমাধান পাওয়া সম্ভব। সেজন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। শুধু প্রতিদিন নিয়ম করে দুইরকম ভেষজ পানীয়র যেকোনো একটি পান করলে নাক ডাকার সমস্যা দূর হবে। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন-

১. শ্বাসজনিত ও শ্লেষ্মার সমস্যা দূর করতে বেশ কার্যকরী একটি উপাদান হলো হলুদ। মাঝারি আঁচে দুই কাপ পানি ফুটিয়ে তাতে এক চামচ কাঁচা হলুদ বাটা যোগ করে আবার পানি ফোটাতে থাকুন। পানি ফুটে এক কাপের মতো হয়ে এলে তা ছেঁকে নিন। এবার ছাঁকা চায়ে এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ঘুমাতে যাওয়ার আধ ঘণ্টা আগে এই পানীয় পান করলে নাক ডাকার সমস্যা কমবে খুব দ্রুত।

২. আপেল ও গাজর- এই দুটি উপাদানই শ্বাসজনিত সমস্যা কাটায় অনেকটাই। ২টি আপেল ও ২টি গাজর মিহি করে বেটে নিন। এবার তাতে কিছুটা লেবুর রস ও আদার রস মিশিয়ে নিন। লেবু ও আদা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটিরিয়াল। এবার এই মিশ্রণ পানির সঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। দিনের যেকোনো সময় খালি পেটে এই পানীয় প্রতিদিন খেলে নাক ডাকার সমস্যা দূর হবে সহজেই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাক ডাকার সমস্যা দূর করবে যে পানীয়

আপডেট টাইম ০১:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯