সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আটক এসআই হেলাল ও ঝড়ুদার মানিক জেলহাজতে এসআই হেলাল সহ ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা, পলাতক মাসুদকে খুজছে পুলিশ

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: বিপুল পরিমান মাদক সহ গ্রেপ্তার হওয়া এসআই হেলাল প্রামানিক ও ঝুড়দার মানিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পীরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় ২৪ জুন ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে এ মামলার অপর আসামী মাসুদকে হন্যে হয়ে খুজছে পুলিশ।
২৩ জুন দুপুরের দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশের দু:সাহসি অভিযানে পীরগঞ্জ থানার অফিসার্স কোয়ার্টার থেকে ৮ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাজা সহ এসআই হেলাল উদ্দিন ও ঝাড়–দার মানিক কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দুপুর ২ টার দিকে পীরগঞ্জ থানা সংলগ্ন এসআই হেলাল উদ্দিনের সরকারী কোয়ার্টারে অভিযান চালিয়ে এসআই হেলাল ও তার অপকর্মের সহযোগী ঝাড়ুদার মানিককে আটক করে। অপর সহযোগী জগথা গোরস্তান পাড়ার নুরুল ম্যানেজারের ছেলে মাদক ব্যবসায়ী মাসুদ পালিয়ে যায়। এ ব্যাপারে ডিবি’র ওসি রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে জগথা গোরস্থান পাড়ার মাদক ব্যবসায়ী আকিমুল সস্ত্রীক ডিবি’র হাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসআই হেলালের কাছে মাদক ক্রয়ের স্বীকারোক্তি করে। তাদের তথ্যেও ভিত্তিতে ডিবি ঐ এসআইয়ের উপর নজরদারী শুরু করে এবং ৪ দিনের মাথায় পুলিশের পোষাক পড়ে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে ২৩ জুন দুপুরের দিকে পীরগঞ্জের সরকারী কোয়ার্টারে প্রবেশ করা মাত্র ইয়াবা ও গাজা সহ হাতে নাতে আটক করে এসআই হেলাল ও ঝাড়ুদার মানিককে। গ্রেপ্তারের পর আটক ২ পুলিশকে পীরগঞ্জ থানায় নেয়া হয়। রাত ৯টায় ডিবি’র পরিদর্শক(নিরস্ত্র) রুপ কুমার সরকার বাদী হয়ে ২০১৮ ইং সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(খ)/১০(গ)/১৯(১)/৪১ ধারার অপরাধে এসআই হেলাল উদ্দিন প্রামানিক-পিতা মৃত যোগী প্রামানিক, সাং দরিয়াবপুর, নওগা সদর, ঝাড়ুদার মানিক দাস পিতা বাদল দাস, গ্রাম-মন্ডলাধাম, রুহিয়া, ঠাকুরগাঁও ও মাসুদ রানা পিতা নুরুল ইসলাম ম্যানেজার, জগথা গোরস্থান পাড়া, পীরগঞ্জ এর বিরুদ্ধে মামলা রুজু করেন। পীরগঞ্জ থানার মামলা নং ১৩ তারিখ ২৩.০৬.১৯ইং। আটক ২ ব্যাক্তিকে রাতেই ডিবি তাদের নিজ হেফাজতে ঠাকুরগাঁও নেন। ২৪ জুন আসামীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) ওয়াহেদ আলী বলেন পলাতক মাসুদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে, তাকে গ্রেপ্তার করা গেলে এই মামলার আরোও গুরুত্বপূর্ন অনেক তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আটক এসআই হেলাল ও ঝড়ুদার মানিক জেলহাজতে এসআই হেলাল সহ ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা, পলাতক মাসুদকে খুজছে পুলিশ

আপডেট টাইম ০৫:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯