ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

যৌনহয়রানীর প্রতিবাদ করতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হলেন নার্স তানজিনা

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানীর প্রতিবাদ করায় ভাতিজা জীবনের ছুরিকাঘাতে আহত ফুফু ভানজিনা আক্তার (২০)৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পরেছে।
বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা (নার্স) তানজিনা। তার বাড়ি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায়। গত ২০ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের কর্মস্থল চক্ষু হাসপাতালে যাচ্ছিল। এসময় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে, বুকে, হাতে এলোপাথারী কোপাতে থাকে সন্ত্রাসী জীবন। এর পর স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পর দিন ২১ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
ওই সেবিকার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উক্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়েকে অভিযোগ তরে। এর পর আমার মেয়ে সন্ত্রাসী জীবনকে শাসায়। এরই জের ধরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এই সন্ত্রাসী হামলা এবং অপমৃত্যু প্রসঙ্গে বলেন, জীবনসহ ৫ জনকে আসামী করে মামলা হয়েছে । আসামী জীবন কে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছে। পুলিশ শিগগীরই এ মামলায় ৩০২ ধারায় চার্জশিট দাখিল করবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

যৌনহয়রানীর প্রতিবাদ করতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হলেন নার্স তানজিনা

আপডেট টাইম ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯