সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

জাফর ইকবালকে দেখতে এলেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্ক::বিশিষ্ট লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে সেখানে যান তিনি।আধা ঘণ্টার বেশি সময় সিএমএইচে অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী চিকিৎসাধীন জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সিএমএইচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ফোকাস বাংলাআন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়া জাফর ইকবাল ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে বেলা দেড়টার দিকে সিএমএইচ ত্যাগ করেন তিনি।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত শনিবার বিকেলে এক অনুষ্ঠানে দর্শকসারিতে থাকা জাফর ইকবালের পেছন থেকে তাঁর ওপর ফয়জুর রহমান নামের এক যুবক ছুরি দিয়ে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে ছয়টি আঘাত আছে। তবে তিনি শঙ্কামুক্ত।প্রধানমন্ত্রী চলে আসার সময় এগিয়ে দেন জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক। সে সময়ও প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। সে সময়ও প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। রোববার ব্রিফিংয়ে সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের মাথায় চারটি, পিঠের ওপরে ও বাঁ হাতে একটি করে আঘাত আছে। সব মিলিয়ে তাঁর শরীরে মোট ছয়টি আঘাত আছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর মানসিক অবস্থাও ভালো।মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। সংক্রমণ রোধে এবং দ্রুত আরোগ্যের জন্য এখন তাঁর কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জাফর ইকবালকে দেখতে এলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮