সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদনের শুনানি ৯ই জুলাই

অনলাইন ডেস্ক, ৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার:: গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সম্পূরক আবেদনের শুনানির জন্য আগামী ৯ই জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট। পেট্রোবাংলার পক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ১লা জুলাই সম্পূরক আবেদন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে পেট্রোবাংলার পক্ষে ছিলেন ব্যারিস্টার আশরাফ।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কোর্টের অবকাশের আগে একটা আবেদন ছিল। মূল রিট মামলায় আমরা কতগুলা প্রতিবেদন দেখিয়েছিলাম। তার মধ্যে একটা প্রতিবেদন আছে যেখানে বলা হয়েছে, দুদক তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেয়েছে। সেখানে দুদক বলেছিল ওই দুর্নীতি রোধ করা গেলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হত না। এমন পর্যবেক্ষণ দুদক ও ক্যাবের পক্ষ থেকেও দেয়া হয়েছে।

ওই রিটের রুল বিচারাধীন থাকা অবস্থায় আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে।

এর বিরুদ্ধে আমরা একটি সম্পূরক আবেদন করেছি। ওই আবেদনের শুনানির জন্য ৯ই জুলাই দিন ঠিক করে দিয়েছেন আদালত।

এর আগে গত ২৭শে ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ার প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে ক্যাব। ক্যাবের আবেদনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত বছরের ১৬ই অক্টোবর গ্যাসের সঞ্চালন ও বিতরণ ফি বৃদ্ধির আদেশ দিয়েছিল। এ আদেশের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট রুল জারি করেন।

ওই রুল বিচারাধীন থাকা অবস্থায় আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে গত ১১ই মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত গণশুনানি গ্রহণ বেআইনি।

উল্লেখ্য, গত ১লা জুলাই থেকে গ্যাসের দাম বাড়ানো হয়। এক চুলার দাম ৭৫০ টাকা  থেকে বেড়ে হয়েছে ৯২৫ টাকা। আর দুই চুলা ৮০০ থেকে হয়েছে ৯৭৫ টাকা। এ ছাড়া গৃহস্থালি কাজে মিটারভিত্তিক গ্রাহকদের জন্য দাম বেড়েছে ঘনমিটার প্রতি ১২ টাকা ৬০ পয়সা। গড়ে প্রতি ঘনমিটারে বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদনের শুনানি ৯ই জুলাই

আপডেট টাইম ০৪:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯