ঠাকুরগাঁও প্রতিনিধি::সময় এখন নারীর:“ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তজার্তিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজেন ঠাকুরগাঁও কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বেড় হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,৩০১ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকশানা আরা বানু হাবিব প্রমূখ।
সংবাদ সারাদিন ডেস্ক : 















