সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

পীরগঞ্জে সড়কে ধান চাষ!

পীরগঞ্জে সড়কে ধান চাষ (ছবি : সম্পাদিত)

স্টাফ রিপোর্টার : কি ভাবছেন, এটি কোনো ধান ক্ষেত? না এটা কোনো ধান ক্ষেত নয়। এটি রংপুরের ১৫ নম্বর কাবিলপুরের পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ি বাজার সড়ক। এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি।

গাংজোয়ার, ফরিদপুর, জামিরবাড়ীসহ প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটিতে বৃষ্টি হলেই পানি জমে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। নিরুপায় স্থানীয় লোকজন।

১ কি. মি. রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে।

এ দিকে, এ সড়কে স্থানীয় কয়েকজনকে ধানের চারা রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইলেও যারা মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশবাসীর খাদ্যের চাহিদার জোগান দেয়, সেই তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষকরা চিরকালই অবহেলিত। তাদের ভাগ্য ও জীবনমান উন্নয়নে কোনো সরকারই তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে উন্নয়ন হচ্ছে তাদের, যারা সরকারি দলের নাম ভাঙিয়ে খাদ্য জোগান দানকারী কৃষক শ্রমিক মেহনতি মানুষকে ঠকিয়ে দিনে দিনে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে।

নির্বাচনে এমপি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ সকলেই প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ এ সব ভুলে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তারা আরও বলেন, প্রতিদিনই খানাখন্দে পড়ে কেউ না কেউ আহত হচ্ছে, শিশুসহ অনেকেই অসুস্থ হচ্ছে। বৃষ্টি হলে হয়ে যায় রোপণ উপযুক্ত জমি। সড়কটির এই বেহাল দশা নিয়ে ১/২ জন বাদে কেউই কোনো শব্দ করেছেন এমনটা চোখে পড়েনি! তাহলে এ সব নেতারা জনবান্ধব, নাকি আত্মস্বার্থবান্ধব। আত্মস্বার্থবান্ধবদের পরিণতি কী হয়- ইতিহাস ঘাঁটলেই তা পাওয়া য়ায়। সড়কটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন রইল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

পীরগঞ্জে সড়কে ধান চাষ!

আপডেট টাইম ০৪:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯