সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই: ফখরুল

দেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দেশে নির্বাচন ব্যবস্থা নেই। তারপরও আমরা রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে চাই।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‌রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে ৭ সেপ্টেম্বর পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো প্রার্থী মনোনয়ন নিয়েও কিছু ভাবা হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রয়াত মোজাফফর হোসেন গণতন্ত্রকামী মানুষ। তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মোজাফফর হোসেন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামে ছিলেন। আমরা তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। তার অভাব দেশ ও দলের জন্য অপূরণীয়।’

পরে তিনি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে মিস্ত্রিপাড়া করবস্থানে গিয়ে প্রয়াত মোজাফফর হোসেনের কবর জিয়ারত করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

দেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই: ফখরুল

আপডেট টাইম ০৫:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯